ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভা

January 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার শাখার নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

শনিবার ২০ জানুয়ারী দুপুরে ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের শ্রীমঙ্গলস্থ বাসভবন মমতাজ মহলে ঐ মতবিনিময় সভা হয়।

ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার শাখার সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে ও এম মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মকসুদ ইবনে আজিজ লামা।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় কমিটির ট্রেজারার ইউসুফ সেলিম ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক ডা. সাদিক আহমেদ।

এছাড়াও মতবিনিময় সভায় ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার শাখার নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com