ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান  দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

January 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে।

২২ জানুয়ারী সোমবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে জেলার কুলাউড়া উপজেলায় এ অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে সংরক্ষণ রাখা, ওষুধের নির্ধারীত মূল্য কেটে অতিরিক্ত মূল্য লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরিসহ বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলার উছলাপাড়া এলাকার সুরুচি ফুড প্রোডাকটসকে ৪ হাজার ও বরমচাল এলাকার ফুলেরতল বাজারের দি খান ফার্মেসীকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট তপ্তরের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com