সরস্বতী পূজা ও অঞ্জলি, আরতি মধ্য দিয়ে পালিত

January 23, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ইউছুফনগর(রাতগাঁও)  আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২২ জানুয়ারী সোমবার আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে নানা আয়োজনে শ্বেত শুভ্রবসনা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করেন।

এসময় উপস্থিত ছিলেন  গভর্নিং বডির সভাপতি এম এ রহিম (সি আই পি) ও কলেজ অধ্যক্ষ প্রফেসর আ: রাজ্জাক, কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান,নিরুপম দাশের বক্তব্য প্রভাষক অর্ধেন্দু বিকাশ দেব, কাকলী ভট্রাচার্য্য, আব্দুল্লাহ আল ফারুক। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অনেকে ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com