পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
January 23, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুরে রেডিও পল্লীকন্ঠের পরিচালনায় আইপাস বাংলাদেশ ও বিএনএনআরসির সহযোগীতায় পাহাড় বর্ষিজোড়া গ্রামের সক্ষম দম্পতিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক সোহেনা বেগমের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদনীঘাট ইউনিয়নের পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শিকা জ্যোতি রানী দেব এবং পরিবার কল্যান কেন্দ্রের সহকারী কাজল দাস । এছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের প্রতিনিধি নিলীমা আক্তার এবং নেপাল থেকে আগত রেডিও পল্লীকন্ঠে কর্মরত ফেলো উপাসনা তিবারি।



মন্তব্য করুন