ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল
January 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌননিপীড়ন বিরোধী আন্দোলনে প্রায় দুইশত ছাত্রÑছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।
বুধবার ২৪ জানুয়ারী বিকাল সাড়ে ৪টায় মিছিলটি মৌলভীবাজার টিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে চৌমোহনা চত্বরে সমাবেশে মিলিত হয়।
শহর সংসদের সহ-সভাপতি কনক দেব নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি রনি পাল, মৌলভীবাজার জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক সুবিনয় রায় শুভ, জেলা সংসদের দপ্তর সম্পাদক সুমন কান্তি দাস, শহর সংসদের সভাপতি রুদ্র পিনাক।



মন্তব্য করুন