স্বজনদের শীতবস্ত্র বিতরণ
January 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে হাবিবুন্নেছা ফাউন্ডেশনের সহযোগীতায় পত্রিকা বিক্রেতা হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে শহরের পিটিআই এলাকায় জেলা স্বজনের সভাপতি প্রভাষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় বক্তব্য রাখেন, হাবিবুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামলীগ নেতা আব্দুল মালিক তরফদার সুয়েব, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুর রহমান, মাহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মাহমুদুর রহমান, বেলাল বেগ ও শাহিন চৌধুরী প্রমুখ।



মন্তব্য করুন