সিলেটে প্রধানমন্ত্রীর আগমনে শহরে আনন্দ র‌্যালী

January 29, 2018,

আশরাফ আলী॥ আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও সমাবেশ সফল করার লক্ষে মৌলভীবাজারে আনন্দ র‌্যালী করেছে জেলা আওয়ামীলীগ।

সোমবার ২৯ জানুয়ারী বিকেলে শহরের চৌমুহনা থেকে আনন্দ র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধা পদদেব সজল, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রণি প্রমুখ। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগসহ আওয়ামলীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com