কেশবচর মিনিবার ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

January 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কেশবচর গ্রামের উদ্যেগে মিনিবার ফুটবল ফাইনাল খেলা গ্রামের দক্ষিন মাঠে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৩০ জানুয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের মেম্বার হাজী ইলিয়াছ মিয়া, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রবাসী মোঃ তাজ ইদ্দিন, প্রবাসী আকলিছ মিয়া প্রমূখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ২১ ইঞ্চি রঙ্গিন টিভি ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি তুলে দেন অতিথি বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com