উপজেলা পরিষদে নারী সদস্য নির্বাচন মৌলভীবাজারে অর্ধেকরও বেশি আসনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত 

January 30, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে উপজেলা পরিষদ নারী সদস্য নির্বাচনে ২৪টি আসনের মধ্যে ১৪টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ১০টি আসনের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদন্ধিতা করে নির্বাচিত হন।

জেলা নির্বাচন অফিস জানায়, বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিতরা হলেন বড়লেখা উপজেলার ৪টি আসনের মধ্যে ২, ৩ ও ৪ নং, কুলাউড়া উপজেলার ৫টি আসনের মধ্যে ১, ২ ও ৫ নং, রাজনগর উপজেলার ৩টি আসনের মধ্যে ১ নং, সদর উপজেলার ৪টি আসনের মধ্যে ২, ৩ ও ৪ নং, কমলগঞ্জ উজেলার ৩টি আসনের মধ্যে ২নং আসনে এবং শ্রীমঙ্গল উপজেলার ৩টি আসনের মধ্যে একটিতেও প্রতিদন্ধি কোনো প্রার্থী না থাকায় ওরা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

পরিষদের মাঝামাঝি সময়ে নারী প্রতিনিধিদের যুক্ত করা হলেও তাদের জন্য কোনো সম্মানীভাতা না থাকার ফলে এ পদে প্রতিনিধিত্বশীল নারীদের আগ্রহ ছিলনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এ পদে তাদের সুনির্দিষ্ট কাজ, বসার চেয়ার ও সম্মানীভাতা নেই। যার কারণে নারীদের কোনো আগ্রহ নেই বলে আমি মনে করি। 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com