প্রথমদিনে এসএসসিতে অনুপস্থিত ১০৩ পরীক্ষার্থী

February 1, 2018,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় ১০৩ জন শিক্ষার্থী অনুপস্থিতি হয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী  এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩২টি কেন্দ্রে অংশ নিয়েছেন ২৪ হাজার ৩শত ৯৭জন। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ৮১ জন, দাখিলে ১৯ জন ও ভোকেশনাল ৩ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com