বই পড়া প্রতিযোগিতা

February 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ ‘বই পড়ি স্বদেশ গড়ি’, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার আয়োজিত হল বই পড়া প্রতিযোগিতা।

৫ ফেব্রুয়ারী সোমবার জাতীয় গ্রন্থাগার দিবস পালন উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন ছিল এই বই পড়া প্রতিযোগিতা।

৩ ফেব্রুয়ারী শনিবার মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সরকারী গন-গ্রন্থাগারের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতা জেলা সরকারী গন-গ্রন্থাগারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের ২০জন,মাধ্যমিক বিদ্যালয়ের ১৬জন ও মহাবিদ্যালয়ের ২১জন শিক্ষার্থী অংশ নেন। জেলা সরকারী গন-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান। জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: মিজানুর রহমান,জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, মৌলভীবাজার  পাবলিক লাইব্রেরীর সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জুনিয়র লাইব্রেরীয়ান জালাল উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com