শুরু হয়েছে চার দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা
February 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে জেলা প্রশাসন মৌলভীবাজারে সহযোগীতায় সংস্কৃতি বিষয়ক মান্ত্রনালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র এর আয়োজনে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে চার দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা।
৪ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টায় ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। মেলা চলবে প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ।মেলা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ।



মন্তব্য করুন