জেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি অকিব, সাধারণ সম্পাদক মতিউর

February 5, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের  (রেজী নং-চট্ট-২৩৬৮) ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার (০২ ফেব্রুয়ারী) সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মোঃ অকিব উল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ মুসলিম গাজী, সহ-সম্পাদক মোঃ এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাবলু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হারুনুর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ লোকমান হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ নুরুল হক ও মোঃ কালাম মিয়া এবং অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় মোঃ সাইফুর রহমান নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com