শ্রীমঙ্গলে বিগক্যাশ মানি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

March 14, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সাতগাঁও এ অনুষ্ঠিত হয়েছে বিগক্যাশ মানি কাপ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্ট, ২০১৮ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার বিকালে সাতগাঁও রেলওয়ে মাঠে  সাতগাঁও ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত অনুষ্ঠনে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি  শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল।

সাতগাঁও ক্রিকেট একাডেমীর সভাপতি মোঃ রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও ভূনবীর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিংকু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক সচিব ডাঃ মোঃ একরামুল কবীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী, ছাত্রলীগ নেতা খসরুল আহমদ কয়েছ ও জুয়েল খাঁন। সমাপনী ফাইনাল খেলায় ইউব ব্রেক অফিসার্স ক্লাব শ্রীমঙ্গল ও সাতগাঁও ক্রিকেট একাডেমীর অংশগ্রহণ করে এবং দুটো দলের মধ্যে বিজয়ী হয় ইউব ব্রেক অফিসার্স ক্লাব শ্রীমঙ্গল। জানাযায় টুনামেন্টে উপজেলার মোট ১২ টি টিম অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com