শ্রীমঙ্গলে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ

March 17, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রতিপক্ষের লোকজন একটি নিরীহ পরিবারের জমি অবৈধ ভাবে জবরদখলের চেষ্টা ও পরিবারের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের দিলবর নগর চা বাগান এলাকার জাহানারা বেগমের খরিদকৃত ২৮ শতক জমি এই এলাকার বৃত্তশালী নুর আলম তাহার সঙ্গে আরও ৮-১০ জন মিলে ১৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে তাদের পরিবারের উপর হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা  করে। এ ঘটনাটি  স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের জানানো হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এ পরিবারটি এখানে বসবাস করে আসছেন। তারা একটি নিরীহ পরিবার। তাদের কাছ থেকে বৃত্তশালীরা জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করে। গত বৃহস্পতিবার বিকেলে তাদের উপর বৃত্তশালী নুর আলমসহ কয়েকজন এসে হামলা চালায় এবং মাথায় গুরুতর আঘাত করে রক্তাক্ত করে।

এ ব্যাপারে ভোক্তভোগী জাহানারা বেগমের সাথে কথা বললে জানান বিগত ৪০ বছর ধরে এই জমিতে বসবাস করে আসছেন। তার জন্মও এখানে। জমিটি তার পিতা মৃত: সৈয়দ আলী ও মাতা: মৃত: জিন্নাতুন্নেছার  নিকট থেকে খরিদ করেন এবং জায়গার কাগজপত্রাদি  নিজের নামে করেন। কিছুদিন পূর্বে তার কাছে জায়গা বিক্রয়ের প্রস্তাব দেয় বৃত্তশালী নুর আলম। তিনি বিক্রয় করতে রাজী না হওয়ায় তার উপর এ হামলা চালায়।  তিনি সু বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com