শ্রীমঙ্গলে পুষ্টি উন্নয়নে সুচনার কর্মশালা

March 19, 2018,

বিকুল চক্রবর্তী॥ পুষ্টির উন্নয়নে সুচনা কর্মসূচীর সাথে সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সহযোগীতা জোরদানকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা।

১৯ মার্চ সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী  ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা প্রশাসন, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ ৪০জন লোক উপস্থিত ছিলেন।

কর্মশালায় শ্রীমঙ্গলে সুচনা প্রকল্পের কর্মকান্ড তুলে ধরেন সুচনা প্রকল্পের কর্মকতারা। এ সময় অতিথিরা কার্যক্রম পরিচালনায় সচছতার ক্ষেত্রে কর্মকান্ড পরিচালনার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অবহিত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com