আল-ইসলাহ্ শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মাওলানা মাদানী সভাপতি কাজী নাছির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহ.)-এর প্রতিষ্ঠিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ শ্রীমঙ্গল উপজেলা শাখার নিবার্চন গত রবিবার বিকাল ৪টায় স্থানীয় আলিয়া মাদরাসার হল রুমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহ্’র সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ আব্দুল মোমিনের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে প্রত্যক্ষ ভোটের নির্বাচন পরিচালনা করেন, জেলা আল-ইসলাহ্ সভাপতি জননেতা মাওলানা শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম, হাফিজ একরামুল হক, মাওলানা ওহিদুজ্জামান। শ্রীমঙ্গল উপজেলার প্রতি’টি আঞ্চলিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর
শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মাওলানা মো. মুজিবুর রহমান আল-মাদানী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কাজী মাওলানা মো. নাছির উদ্দিন। সুষ্ঠ ও নিরপেক্ষ এই নির্বাচনে আরো যারা নির্বাচিত হন, সহ-সভাপতি মাওলানা মো. মনির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাশিদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক, মাওলানা মো. আব্দুল হাই, সহ-প্রচার সম্পাদক, ক্বারী মো. আব্দুল কাইয়ূম, অর্থ সম্পাদক, মাওলানা কাজী আব্দুস সত্তার, প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মো. আব্দুর রউফ, শিক্ষ ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ মো. বেলাল, পাঠাগার সম্পাদক, মাওলানা আব্দুল আলী, সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা আনিছুর রহমান, অফিস সম্পাদক, মাওলানা আব্দুল হান্নান। সদস্য পদে নির্বাচিত হন, মাওলানা আশরাফ হোসেন, মাওলানা মো. আব্দুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন জসিম, মাওলানা মো. ইউনুছ আলী, মাওলানা মো. জয়নাল আবেদীন। কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে অতিরিক্ত দায়িত্ব সহ-সভাপতি হাজী মো. কেরামত আলী, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মোহাম্মদ আব্দুল মোমিন ও সদস্য পদে আব্দুল আহাদ এবং ক্বরী আইয়ূব আলী খানসহ ২৩ সদস্য বিশিষ্ট ২০১৭/১৮ সনের এই কমিটি ঘোষনা করেন প্রধান নিবার্চন কমিশনার জননেতা মাওলানা মো. শামছুল ইসলাম।



মন্তব্য করুন