দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

March 24, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দলীয় সঙ্গীত, আবৃত্তি ও মানপত্র পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রীমঙ্গলে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধান করা হয়েছে।

২২ মার্চ বৃহ¯পতিবার কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ সৈয়দ মোঃ মনসুরুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সচিব বাংলা বিভাগের প্রভাষক শ্যামলী রাণী পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুচিত্রা ধর,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: জমির আলী।

এ সময় বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণীর ছাত্রী সুস্মিতা দে।  মানপত্র গ্রহণ করে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর বিদায়ী ছাত্রী দিপ্তী দেবনাথ ও তুষ্টি ধাম, একাদশ শ্রেণীর পক্ষ থেকে বক্তব্য রাখেন রুমা চক্রবর্তী, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের প্রভাষক গোলাম মুর্ত্তজা।

ইংরেজী বিভাগের প্রভাষক মো: আমিনুর রহমান জিয়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরাস পরিবেশন করেন দিবা , হিনানী, সুস্মিতা, লিজা ,দৃষ্টি , জোনাকী ও তাহমিনা। আদিবাসী ছাত্রী সেরেনদীপ, শেলী ,শ্যামলী ,বিপাসা, এনটিসি, জেসমিন, এরিক্যাল , তিমন , বালিন্দা পরিবেশন করেন দলীয় সঙ্গীত। একক গান পরিবেশন করেন দিবা পাল এবং  আবৃত্তি করেন ছাত্রী জেসমিন আক্তার।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আজ সারাদেশে আনন্দ মিছিল হচ্ছে তার কারণ ইতোমধ্যে আমাদের দেশের অনেক গৌরবোজ্জল অর্জন এসেছে। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের নিকট থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আজকের দিনের এই শিক্ষার্থীরা  যাতে দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যেতে পারে সে পথ সুগম করতেই বিগত দু’টি বছর তোমাদের সাথে আমাদের প্রতিনিয়ত পাঠদান ও সহপাঠক্রমিক বিষয়ে জ্ঞানদান প্রক্রিয়া অব্যাহত রেখেছিলাম। তোমারা ভবিষ্যতে মানব স¤পদ হবে। তোমাদের কর্মতৎপরতায় আমরা উন্নত দেশেরও মাইলফলক ¯পর্শ করতে পারবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com