শ্রীমঙ্গলে আর.ডি.আর.এস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

April 1, 2018,

বিকুল চক্রবর্তী॥  আর.ডি.আর.এস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আর ডি আর এস বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ খেলায় বেগম রাসুলজান উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং রানাস্ আপ হয় ভৈবগঞ্জ উচ্চ বিদ্যালয়।

আরডিআরএস সিনিয়র কর্মসূচী ব্যবস্থাপক মো.শাহাদুল হক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন। এ ছাড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলার প্রাক্তন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, আরডিআরএস এর প্রোগ্রাম অর্গানাইজার ও কালচার এন্ড স্পোটর্স কর্মকর্তা মো. এখলাছ মিয়া।

এর আগে ২৭ মার্চ টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম। ৩ দিন ব্যাপী স্থায়ী এই টুর্নামেন্টে ৮ টি টিম অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com