শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নী কান্ডে পুরে গেছে দুটি মার্কেটের ৮/১০টি দোকান

April 1, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অগ্নীকান্ডে পুড়ে গেছে প্রায় ৮/১০টি দোকান। ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকার মালামাল। ৪টি ইউনিট টানা দেড়ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম ভুইয়া, জানান ৩০ মার্চ শুক্রবার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজারের পেছনে রেলওয়ের পুকুর ভরাট করে নির্মিত মার্কেটে একটি লেপতোষকের দোকান থেকে অগ্নীকান্ডের সুত্রপাত হয়ে তা আশে পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৮/১০টি দোকানের আনুামানিক ১৫ লক্ষাধিক টাকর ক্ষতি হয়েছে। তবে পুড়ে যাওয়া অনেক দোকানের মালিক না আসায় সঠিক হিসেব জানাতে পারেননি ফায়র সার্ভিস কর্মকর্তারা। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমান আরও অনেক বেশি হবে। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে ছিলো তুলার মিল, পানের আরদ, চা পাতার গোডাউন, মুদির দোকানের গোডাউন।

শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম জানান, আগুনের ভয়াবহতার কারনে  শ্রীমঙ্গলের ২টি গাড়ীর পাশাপাশি মৌলভীবাজার সদরের ২টি ও কমলগঞ্জ উপজেলা থেকে আরও একটি ইউনিট এসে এক যোগে কাজ করার ফলে রাত  সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তিনি জানান,  জায়গা গুলো অনেক সরু গাড়ি ভিতরে প্রবেশ করিনি। লম্বা পাইপ দিয়ে পানি সরর্বরাহ করতে হয়েছে। তা ছাড়া আশেপাশে পুকুর না থাকায় ক্ষতি একটু বেশি হয়েছে।

তবে পূনাঙ্গ ক্ষতি ও ঠিক কতটি দোকান পুড়েছে তা সঠিক করে আগামীকার তদন্তের পর জানা যাবে বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com