শ্রীমঙ্গলে বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণী ও মা সমাবেশ

April 4, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণী ও মা সমাবেশ।
৪ মার্চ বুধবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গলস্থ সাতগাঁও এলাকার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই পুরষ্কার বিতরণী ও মা সমাবেশ। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক, শিক্ষিকা, অভিবাভক, ছাত্র/ছাত্রী ও সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com