শ্রীমঙ্গলে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন স্মৃতি ক্রীকেট টুর্নামেন্ট ২০১৮

April 7, 2018,

বিকুল চক্রবর্তী॥ বিশ্ব ক্রিড়া দিবসে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন স্মৃতি ক্রীকেট টুর্নামেন্ট ২০১৮।

মৌলভীবাজার ক্রীকেট এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মৌলভীবাজার কেবল সিষ্টেম এর চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসোসিয়েশনের সভপতি দেলোয়ার হেসেন রাহিদ এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সৈয়দ মো: মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  মিলন দাশ গুপ্ত, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক ইমন দেব চৌধুরী, ক্রিকেট উপ-কমিটি মৌলভীবাজার জেলার সদস্য সচিব মো.নাহিদ হোসেন ও মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ  রাসেল আহমদ।

মাস ব্যাপী এ টুর্নামেন্টে উপজেলার ৬টি টিম অংশ নিয়েছে। খেলার প্রথম দিন অংশ নেন শ্রীমঙ্গল সিক্স আর ও সাঁতগাও ক্রিকেট একাডেমী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com