শ্রীমঙ্গল সপ্তাহ ব্যাপী একুশের বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন

April 14, 2018,

বিকুল চক্রবর্তী   শ্রীমঙ্গল আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে একুশে টেলিভিশনের সপ্তাহ ব্যাপী জন্ম উৎসব।

১৪ এপ্রিল দুপুর ১২টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে এর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, অধ্যাপক রজত শুভ্র চক্রর্তী, আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু দেব, অবসর প্রাপ্ত শিক্ষক কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা এম এ রহিম, ডা: বিনেন্দু ভৌমিক, ডা: পুস্পিতা খাস্তগির, পাতাকুড়ি সোসাইটির নির্বাহী পরিচালক  সাংবাদক হুমায়ুন কবির রিপন ও একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শেখ রাসেল শিশু উদ্যানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com