ভ্রাম্যমান আদালতের ১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা

April 16, 2018,

জনি বেগম॥ মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে এপ্রিল মাসের ১৬ এপ্রিল পর্যন্ত মৌলভীবাজার জেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উক্ত অভিযানে নের্তৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক আল-আমিন। তিনি এ সম্পর্কে ১৬ এপ্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

অফিস সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান অনুযায়ী জেলার সকল প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হচ্ছে।  

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com