মৌলভীবাজারে মাদক বিরোধী আলোচনা সভা
April 19, 2018,

আশরাফ আলী॥ “মাদক নয়, মৃত্যু নয়, মাদকমুক্ত সুস্থ্য ও সুন্দর জীবন চাই” এই স্লোগানকে সামনে রেখে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে মাদক বিরোধী অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবীদ ও সমাজসেবক এম এ রহিম সিআইপি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক মোঃ আবু তাহের, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস,আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের আজীবন দাতা মুজিবুর রহমান মুজিব, আদর মাদকাসক্তি চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার।



মন্তব্য করুন