রেডিও পল্লীকন্ঠে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

April 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি রেডিও পল্লীকন্ঠের আয়োজনে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা রেডিও পল্লীকন্ঠের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

২১ এপ্রিল শনিবার সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মাহমুদ হাসান তিনি বলেন যুবসমাজকে দূনীতি বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করলে দেশ থেকে দূনীতি প্রতিরোধ করা সম্ভব হবে। এক্ষেত্রে কমিউনিটি রেডিও ওঅন্যান্য মিডিয়া গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসকের  কার্যালয়ের সহকারী কমিশনার নেছার আহমেদ, আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণা রায়, রেডিও পল্লীকন্ঠের ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশাহিদ আহমেদ চুন্নু, রেডিও পল্লীকন্ঠের ব্যবস্থাপনা কমিটির সদস্য আজাদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, বিশিষ্ট নাট্যকার আ স ম সালেহ সোহেল,  ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান সহ রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন, অনুষ্ঠান প্রযোজক দুলাল রায়, অনুষ্ঠান প্রযোজক নাইমা ইয়াসমিন, নিউজ প্রডিউসার তাহমিদ আহমেদ সহ রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com