আমন্ত্রনমূলক আন্তঃ পুঞ্জি সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে সিলেটের সংগ্রাম পুঞ্জি চ্যাম্পিয়ান

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আলিয়াছড়াপুঞ্জি মাঠে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ইলেভেন স্টার ক্লাব আয়োজনে মাস ব্যাপী চলা এ খেলায় মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটসহ মোট ৩২টি পুঞ্জির দল খেলায় অংশ গ্রহণ করে। চূড়ান্ত খেলায় কমলগঞ্জের কালেঞ্জি পুঞ্জি ও সিলেটের গোয়াইনঘাটের সংগ্রাম পুঞ্জি উন্নীত হয়।
২১ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় ফাইনালে ২ দলের হাড্ডা হাড্ডি লড়াই হয়। খেলার ২ য়ারদের একমাত্র জয়সুচক গোল করেন বিজয়ী দলের কবির। টুর্নামেন্টের সেরা খেলোয়ার হয় সেমিফাইনালিস্ট পুঞ্জির ড্রাগন।
উক্ত খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সভাপতিত্ব করেন আলিয়াছড়া পুঞ্জির হেডম্যান উটিয়ান তংপের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিডিশন প্রধান সুছিয়াং, সহ সভাপতি বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম ফ্লোরা বাবলি তালাং, নারী বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম। সংগ্রাম পুঞ্জির জমিদার মিস, নিরোলা তাংসং, খাসি সোসিয়াল কাউন্সিলের সাজু মারছিয়াং প্রমুখ। খেলা শেষে আগত দর্শকদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন