শ্রীমঙ্গলে সবজী ক্ষেতের জালে আটকা পড়েছে বনরুই

April 26, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের ইউছুপপুর এলাকায় ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি বনরুই।

২৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বনরুইটিকে উদ্বার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন নিয়ে আসেন বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।

সিতেশ রঞ্জন দেব এর ছেলে সজল দেব জনাান, বৃহস্পতিবার সকালে ইউছুপ গ্রামের শিমুল দেব বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখেন। পরে সেটিকে নিজের বাড়িতে নিয়ে ঢেকে রাখেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাঁর হাতে বনরুই টি তুলে দেন। তিনি জানান, বনরুইটির পিছনের পা দুটিতে কিছুটা জখম হয়েছে।

তিনি আরো জানান, সেবা ফাউন্ডেশনে চিকিৎসা শেষে বনরুইটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির। বনরুই এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্যপ্রাণী। এর ইংরেজী নাম চায়নিজ পেনগলিন (ঈযরহবংব ঢ়ধহমড়ষরহ) । এরা ছোট ছোট পোকামাকর ও পিঁপড়া খেয়ে জীবন ধারণ করে। এদের পায়ের ধারালো নখ দিয়ে মাটি কুড়ে খাবার সংগ্রহ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com