শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

April 28, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র উদ্যোগে অনুষ্ঠিত মেধামূল্যায়ন পরীক্ষা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ এপ্রিল বৃহ্পতিবার  উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যক্ষ দিল আফরোজ বেগমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমদ সোহাইল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র উপদেষ্টা, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গলের সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জহর তরফদার, স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সভাপতি, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হাছান, ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ’ র অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি কল্যাণ দেব, বিটিআরআই উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গলের সিনিয়র সহকারী শিক্ষক, ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রীতা দত্ত, ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের আইএসও, বিশিষ্ট চিকিৎসক ডা. পুষ্পিতা খাস্তগীর, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলার সভাপতি রহিমা বেগম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা এমএ রহীম নোমানী, বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ম্যানেজার প্রকৌশলী নিপুন চন্দ্র সমাদ্দার ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সহ-সভাপতি মো: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সঞ্জিত বিশ্বাস, যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো: আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাত সরকার, প্রচার সম্পাদক ছায়ারাণী দেব, মো: সেলিম উদ্দীন, মো: মহসিন উল¬াহ, আহমদ আলী প্রমুখ।

অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

উলে¬খ্য যে, এবছর ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৪ জন মেধাস্থান অধিকার করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com