মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইসমাইল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

May 5, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিপুল উৎসাহ উদ্দীপনায় মাঠের চারপাশে হাজার হাজার দর্শকদের হৈ হুল্লুরে শ্রীমঙ্গলে ক্রিকেট ওয়েলফার বাংলাদেশ এশোসিয়েসন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইসমাইল হোসেন স্মৃতি ক্রিকেট টুণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ মে বৃহস্পতিবার সকালে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন স¤পাদক মিছবাহুর রহমান।

ক্রিকেট ওয়েলফার বাংলাদেশ এশোসিয়েসন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী মো. কামাল হোসেন,   ক্রিকেট ওয়েলফার বাংলাদেশ এশোসিয়েসন মৌলভীবাজার শাখার সদস্য সচিব মো. নাহিদ হোসেন প্রমুখ।

উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে শান্তিবাগ যুব সংঘ বনাম শ্রীমঙ্গল সুপার সিক্সার্স। খেলায় শান্তিবাগ যুব সংঘ প্রথমে ব্যাটিংএ নেমে ৬ উইকেটে ২০ ওভার খেলে ২০৩ রানের টার্গেট দেয় শ্রীমঙ্গল সুপার সিক্সার্স’কে। পরে শ্রীমঙ্গল সুপার সিক্সার্স ব্যাটিং এ নেমে ৯৯ রানে অল আউট হয়। অবশেষে শান্তিবাগ যুব সংঘ ১০৪ রানে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মো. সাহেদ আহমেদ এবং ম্যান অব দা সিরিজ হন ওলিউর রহমান।

এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার অধিনায়ন মোহাম্মদ আশরাফুল শান্তিবাগ যুব সংঘ ক্রিকেট দলের হয়ে খেলেন। তিনি ব্যাটিংএ উঠে ৫১ রান করে কেচ আউট হন। মাঠের চার পাশে হাজার হাজার  দর্শকরা উল্লাসিত হয়ে খেলা উপভোগ করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com