পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

May 5, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও কমলগঞ্জ সাংবাদিক সমিতি পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেছেন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

দিবসটি উপলক্ষে ৩ মে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাবের সহ সভাপতি চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন ফারিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল ও দি এলিট ফুলতলী একাডেমীর পরিচালক এম এ তোহায়িদ আকাশ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট সংগীত শিল্পী তারেক ইকবালসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

এর আগে কমলগঞ্জের সমশেরনগরের ব্রাদার্স পাটি সেন্টারে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তব্যদেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের পরিচালক ড. সেলু বাসিদ ও লেখক ও গবেষক আহমদ সিরাজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com