শ্রীমঙ্গলে এসএসসিতে পাশের হার কমেছে, বেড়েছে দাখিলে

May 6, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গত বছরের তুলনায় এবছর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার  মাধমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশের হার কমেছে। বছর পাশের হার ছিলো ৭৭ দশমিক ০৩। এ বছর তা কমে গিয়ে পাশের হার ৬৩ দশমিক ৫৬-এ এসে দাঁড়িয়েছে।

উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা মোট ৪ হাজার ৫৫ জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৫৬৯ জন এবং ১ হাজার ৪৮৬ জনই ফেল করেছে। মোট  জিপিএ-৫ পেয়েছে ১৪৪ জন।

এদিকে শ্রীমঙ্গল উপজেলায় মাধ্যমিক পর্যায়ে পাশের হার কমলেও সমমানের দাখিল পরীক্ষায় এ বছর পাশের বেড়েছে। গত বছর এ উপজেলায় দাখিলে পাশের হার ছিলো ৬৩ দশমিক ৭২। এ বছর তা বেড়ে গিয়ে পাশের হার ৯২ দশমিক ০৯-এ এসে দাঁড়িয়েছে। উপজেলার একটি কেন্দ্রে অনুষ্ঠিত ৫ টি মাদ্রাসা হতে অংশগ্রহণকারী মোট ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৩ জন। ফেল করেছে ২০ জন।

এছাড়া বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তীর ভিত্তির দি বাড্স রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজটি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com