শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

May 10, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল মনিপুরি পাড়াস্থ গ্র্যান্ড সেলিম রিসোর্টের অডিটরিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ মে বুধবার  দুুপুরে গ্র্যান্ড সেলিম অডিটরিয়ামে শ্রীমঙ্গল বিটিআর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ মুক্তিযুদ্ধের গল্প শোন শীর্ষক আলোচনা সভায় মুক্তিযোদ্ধা ধিরেন সিংহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ।

মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা বীর প্রতীক ফোরকান উদ্দিন ও অব: শিক্ষক মুক্তিযোদ্ধা ধিরেন সিংহা।

এ সময় প্রদর্শনীর আয়োজক সাংবাদিক বিকুল চক্রবর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রদর্শনী পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের উপর তারা যা জানেতে পেরেছে তার উপর একটি রচনা লিখে প্রধান শিক্ষকের কাছে জমা দিতে। সেখান থেকে সেরা ৩জনকে পুরস্কার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com