মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে শ্রীমঙ্গলে গণসচেতনতা মুলক মহাসমাবেশ

May 13, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী মহাসমাবেশ। সমাবেশে অংশ নিয়েছে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী।

১২ মে শনিবার দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী।

মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ৪৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, লেখক ও ব্যাংকার মো আবু তাহের, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবতী, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুবোধ চন্দ্র সরকার ও মৌলভীবাজার আদর এর পরিচালক নিখিল তালুকদার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com