শ্রীমঙ্গলে খোলাবাজার ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

May 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুনবাজারস্থ ঐতিহ্যবাহী দৈনিক খোলাবাজার (ওপেন শেড) ভেঙ্গে স্থায়ী দোকান কোঠা নির্মান না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে খোলাবাজারের সহ¯্রাধিক ব্যবসায়ীরা।

রোববার ১৩ মে সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে বিশাল এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি এস এম ইয়াহিয়া, সহÑসভাপতি মো: কাদীর খাঁন, সাধারন সম্পাদক হাজী মো: কামাল হোসেন, খোলাবাজারের ব্যবসায়ী আব্দুর মতিন, কাচাঁমাল ব্যবসায়ী গিয়াস উদ্দীন, ব্যবসায়ী স্বপন মিয়া, , আশরাফ হোসেন, আরজু মিয়া প্রমুখ।

মানবন্ধনে ব্যবসায়ীরা বক্তব্যে বলেন দীর্ঘ দিন ধরে এখানে ব্যবসা করে আসছেন। তাদের বংশপরম্পরায় থেকে ব্যবসা করে যাচ্ছেন। কেউ কেউ ৪০-৫০ বছর ধরে কেউ এর অধিক বছর ধরে ব্যবসা করে আসছেন। তারা বলেন খোলা বাজারের ব্যবসায়ী সবাই দরিদ্র ব্যবসায়ী, ছোট খাটো ব্যবসায় তাদের জীবন চালিয়ে যাচ্ছেন। হটাৎ করে খোলাবাজার ( ওপেন শেড) ভেঙ্গে স্থায়ী দোকান কোঠা নির্মান না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান। এবং সমাবেশে বক্তারা আরও বলেন তাদের দাবী না মানলে আরও কঠোর আন্দোলন কর্মসূচী নেয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com