শোক সংবাদ: শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৫ নং কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মনির আর নেই

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মনির(৭৮) আর নেই।
১২ মে শনিবার দিবাগত রাত সোয়া ১১টায় সময় কালাপুরের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুর আড়াইটায় শ্রীমঙ্গল জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ ও ২য় জানাজার নামাজ তাঁর কালাপুর গ্রামস্থ নিজ বাড়িতে বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে স্থানীয় সংসদ সদস্য ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদ মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুলসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর একটায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে কিছু সময় তার লাশ রাখা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।



মন্তব্য করুন