মৌলভীবাজার সবজী ক্ষেতের জালে আটক বন রুই সাফারি পার্কে

May 16, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়া মহা বিপন্ন প্রাণী বনরুইকে শ্রীমঙ্গলস্থ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন থেকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে প্রেরণ করা হয়েছে।

১৫ মে মঙ্গলবার সকালে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মকর্তারা এই প্রাণীটিকে বঙ্গবন্ধু সাফারী পার্কে পাঠানো জন্য নিয়ে যান বলে জানান, শ্রীমঙ্গলস্থ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

শ্রীমঙ্গলস্থ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের  অপর পরিচালক সঞ্জিত দেব বলেন, বণ্যপ্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসার পর তারা ২০দিন প্রাণীটিকে সেবা যতœ করেন। এর ফলে প্রাণীটি অনেকটা সুস্থ্য হয়ে উঠে। কিন্তু প্রানীটির পিছনের একটি পা অবশ হয়ে থাকার কারনে তার উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বন বিভাগ সেটিকে ঢাকায় প্রেরণ করে।

২৬ এপ্রিল শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামে ঝড় বৃষ্টির কবলে পড়ে একটি সবজী ক্ষেতকে আড়াল করা জালে আটকা পড়ে প্রাণীটি। আহত অবস্থায় সেখান থেখে উদ্বার করে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।

বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, এই প্রাণী গুলো আজ সারা পৃথিবীতেই বিপন্ন। সংশি¬ষ্টরা এটিকে মহা বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন। এই কয়দিনে প্রাণীটিকে তার সেবা ফাউন্ডেশনে নিজের সস্তানের মতো যতœ করেছেন। তিনি জানান উদ্বার করে আনার পর এটি নরাচড়াই করছিলো না।স্থানীয় পশু হাসপাতালের পরামশ্য মতে চিকিৎসা করান। বনরুইটির একটি পায়ে আঘাত ছিলো। তারা স্থানীয় একটি ডায়গনিষ্ট সেন্টারে এর আঘাত যুক্ত পা টি এক্স-রে করান। ধরা পড়ে এর পাটি অবস । তবে অবস পা নিয়েই সেবা ফাউন্ডেশনে বনরুইটি আপন মনে চলা ফেরা করতে পারতো। তিনি জানান,এই কয়দিনে এর জন্য বিভিন্ন জায়গা থেকে পিঁপড়ার ডিম ও ছোট ছোট উই পোকা ধরে খাওয়াতে হয়েছে।

এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তারা মোহিত চৌধুরী জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বঙ্গবন্ধু সাফারী পার্কে শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষন আনিসুর রহমানের মাধ্যমে তা প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com