অজগর গিলে খেলো ছাগল ॥ বনকর্মকতার কাছে দাম চাইলেন ছাগল মালিক

May 16, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের লিচু বাড়ি এলাকায় অজগর গিলে খেলো একটি ছাগল। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে লাউয়াছড়া বনের অদুরে শ্রীমঙ্গল রাধানগর গ্রামের লিচু বাড়ি এলাকায়। খবর পেয়ে ১৫ মে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল থেকে অজগরটিকে উদ্বার করে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন বলে জানান, সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

সজল দেব জানান, ছাগল গিলে খাওয়া অজগরটিকে লোকজন লাটি-সোটা দিয়ে বিরক্ত করছে এমন খবর পেয়ে তিনি ছুঠে যান ঘটনাস্থলে। এ সময় খবর পেয়ে বন বিভাগের কর্মীরাও সেখানে যান। লোকজনের লাঠির আঘাতে অজগরের লেজের দিকে কিছুটা আঘাত প্রাপ্ত হয়।

এ সময় ঐ স্থানে অজগরটি নিরাপদ নয় ভেবে আপাদত এটিকে সেবা ফাউন্ডেশনে নিরাপদ স্থানে রাখার জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব র জিম্মায় দেন বলে জানান লাউয়াছড়া বিট অফিসার মো: আনোয়ার।

অজগরের গলদর্গদ ছাগলের মালিক বাচ্চু মিয়া ঐ এলাকারই বাসিন্দা।সজল দেব জানান, বাচ্চু মিয়ার ধারণা অজগরটি লাউয়াছড়া বন থেকে এসেছে। তাই লাউয়াছড়া বিট অফিসার মো: আনোয়ার অজগরটি উদ্বারে ঘটনাস্থলে আসলে তিনি এর জন্য বিট অফিসারের কাছে দুই হাজার টাকা দাবী করেন। আর উত্তরে বিট অফিসারও জানান বিষয়টি তিনি বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

এ ব্যাপারে বিট কর্মকর্তা আনোয়ার জানান, বাচ্চু মিয়া ছাগলটি বর্গা নিয়ে ছাগলটি পোষে আসছিলো। ছাগলের মুল মালিক এটি অজগর খেয়ে ফেলেছে তা বিশ্বাস করবে না তাই তাঁর কাছে এর ক্ষতি পুরণ দাবী করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com