শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সাবিত্রী দাস (৫০) নামে বৃদ্ধা এক নারীর মৃত্যু হয়েছে

May 16, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  ১৬ মে বুধবার দুপুরে উপজেলার সিন্দুরখাঁন বাজারে ঘটনাটি ঘটে। নিহত সাবিত্রী দাস উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা সুনিল দাসের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জাম্বুরাছড়ার পাশে একটি জিপ গাড়ি বাজার অতিক্রমকালে বাজারের সামনে ওই মহিলা পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জসিম বিবার্তাকে জানান, ঘটনার পর জিপ গাড়ির চালক পালিয়ে গেছে। ঘাতক জিপ গাড়িটিসহ গাড়ির হেল্পার সুরুজ মিয়াকে অটক করা হয়েছে।

এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com