পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে শ্রীমঙ্গলে র্যালী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাহে রমজানকে স্বাগত জানিয়ে পথসভা এবং পবিত্রতা রক্ষার দাবিতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা এর আয়োজনে ১৫ মে মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ।
বিকেলে আসরের নামাজ রমজানকে স্বাগত জানিয়ে একটি র্যালী বের হয়ে শ্রীমঙ্গলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে চৌমুহনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এম রাসেল মোস্তফা। সভায় বক্তারা সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে আকুল অনুরোধ জানান যে দিব্য মূল্যের দাম স্থিতিশীল রাখার জন্য,কারণ অন্য অন্য দেশের মধ্যে রমজান মাস আসলেই সব দেয় মূল্যের দাম অর্ধেক করে দেওয়া হয়তিনি আরও বলেন যাঁরা হোটেল ব্যবসায়ী তাঁদের কে বলেন দিনের বেলা হোটেলে বন্ধ রাখার আহবান জানান। এছাড়াও আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুর রহমান, সাইফুল ইসলাম চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, মোহাম্মদ খলিলুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
র্যালি ও সভা শেষে রমজানকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।



মন্তব্য করুন