শ্রীমঙ্গলে অটো মোবাইল মেকালিকেল ইউনিয়নের সকল সদস্যদের পরিচয় পত্র প্রদান ও মৃত্যুবরণকারী দুইজন মেকালিকেলের পরিবারকে নগদ অর্থ হস্তান্তর

May 17, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে মৌলভীবাজার অটো মোবাইল মেকালিকেল ইউনিয়নের সকল সদস্যদের পরিচয় পত্র প্রদান ও মৃত্যুবরণকারী দুইজন মেকালিকেলের পরিবারকে নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে।

১৬ মে মঙ্গলবার সন্ধায় শ্রীমঙ্গল সাদি মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকাররের প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল অটো মোবাইল মেকালিকেল ইউনিয়নের সভাপতি আব্দুর হামিদ  এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকারাখারা ও প্রতিষ্ঠান পরিদর্শন  মৌলভীবাজার ও হবিগঞ্জের এর উপপরিচালক মো: ইউছুপ আলী, শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল এর পরিচালক মনিরুজ্জামান, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার অটো মোবাইল মেকালিকেল ইউনিয়নের আব্দুর রব প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার অটো মোবাইল মেকালিকেল ইউনিয়নের যুগ্ন সম্পাদক বিষ্ণু পদ ধর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com