পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশীমদসহ চারজন আটক

May 17, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশীমদসহ চারজনকে আটক করেছে পুলিশ।
১৭ মে বুধবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বী, এএসআই আলআমীন সংগীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ শাহাবুদ্দীন কে আটক করা হয়। আটককৃত শাহাবুদ্দীন মাইজদিহি এলাকার মো: সাখাওয়াত আলীর ছেলে।
অপর অভিযানে একই রাতে এসআই ফজলে রাব্বী, এএসআই এনামুল হক, এএসআই বায়েজিদ হোসেন সংগীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা শ্রীমঙ্গল থানা সংল্গন মৌলভীবাজার রোডস্থ মিদাদ শপিং সিটির সামনা থেকে ৪৮ বিয়ারসহ (দুই ক্যান) ৩ জন’কে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার পূর্ব হুগলীপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে শাহীনুর, খুলনা জেলার গাওগোড়া গ্রামের, ইউনুছ আলী ছেলে সাইফুল্লাহ, চাঁদপুর জেলার আছলছিলা গ্রামের সিরাজুল ইসলাম ছেলে রুবেল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com