খুনের দায়ে এক জনের যাবতজীবন কারাদন্ড

May 17, 2018,

বিকুল চক্রবতীর্॥ শ্রীমঙ্গলে সিরাজনগর এলাকার ১২ বছরের শিশু আশরাফুল ইসলামকে অপহরণ করে মুক্তিপন না পেয়ে খুন করার অপরাধে মাহফুজুর রহমান লুবান (২৪) নামে এক যুবকের যাবতজীবন কারাদন্ড দিয়েছে মৌলভীবাজার জেলা দায়রা আদালত।

মৌলভীবাজার দায়রা জর্জ আদালতের পেশকার আজিজুল হক চৌধুরীর জানান,বৃহস্পতিবার ১৭ মে বিকেলে জেলা দায়রা জর্জ আদালতের বিচারক শেখ আবু তাহের এই রায় দেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এ এস এম আজাদুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এ এস এম আজাদুর রহমান জানান, ২০১৪ সালের ১ মার্চ আশরাফুলের প্রাইভেট শিক্ষক মাহফুজুর রহমান লুবান তাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে। পরে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই ঘটনায় নিহত আশরাফুল এর নানী মোছা. রাবেয়া বেগম ২ মার্চ ২০১৪ তারিখে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মৌলভীবাজার জজ আদালতের অফিস সহায়ক জিয়ার হোসেন জানান, যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত মাহফুজুর শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজ নগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে। সে আশরাফুলকে প্রাইভেট পড়াতো। ঘটনার দিন মাহফুজুর রহমান তাকে হাটার কথা বলে একটি ঘরে আটকে রেখে তার পরিবারের কাছে  ১০লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। টাকা না পেয়ে মাহফুজ আশরাফকে খুন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com