শ্রীমঙ্গলে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

May 22, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিশ্বকাপ ফুটবল শুরু হবে আর বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হবে না এমনটা কি আর ভাবা যায়। ২০১৮ সালের আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের ২১তম আসর। কিন্তু মাসখানেক আগেই সুদূর বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

হাতের গুনা আর মাত্র কয়েক দিন রাশিয়ায় বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। সে অপেক্ষায় রয়েছেন দেশের ফুটবল প্রেমীরা। ইতিমধ্যেই সারা দেশের মত এর সারা দেশের মত মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে।

ফুটবল হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। রাতভর জেগে থেকে আর নাই হোক, ফুটবলটা দেখতেই হবে। আর যদি সেটি হয় বিশ্বকাপের মতো আসর, তাহলে তো কথাই নেই। দেখতে দেখতে মানুষের দোরগোড়ায় আরও একটি বিশ্বকাপ। এবার আয়োজক রাশিয়া। আগামী ১৪ জুন শুরু রাশিয়া বনাম সৌদি আরব এর ম্যাচ দিয়েই পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের। তবে এখনই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়ে গেছে খেলার মাঠের বাইরের উত্তেজনা। ইতোমধ্যে শহরের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের পতাকা। একই সঙ্গে পতাকা তৈরিতে ব্যবস্ত সময় পার করছেন দর্জি কারীগররা।

এক সপ্তাহ শহরের ওলি গলি ঘুরে দেখা যায় স্কুল-কলেজের  সামনে ফেরী করে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করতে দেখা যায়। কেউ কেউ কাঁধে একটি বাশের লাঠি তার উপর থেকে নিচ পর্যন্ত ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পতাকা ঝুলিয়ে রাখা আছে। শহরের বিভিন্ন সড়ক ঘুরে এ সব পতাকা বিক্রি করছেন কয়েকজন বিক্রিতা।

জানা গেছে, রাশিয়া বিশ্বকাপের ৩২টি দল নির্ধারণ হয়ে গেছে। ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ক্রীড়া প্রদর্শনীর। আর ১৫ জুলাই একই ভেন্যুতে ফাইনালের মাধ্যমে পরবর্তী চার বছরের বিশ্বসেরা দেশের হাতে উঠবে বহুল কাঙ্কিক্ষত ট্রফিটি।

বিশ্বকাপকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরের বিপনীগুলোতেও সাজিয়ে রাখা হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের পতাকা। পছন্দের দলের পতাকা কিনতে সকাল বিকাল ভীড় করছেন বিপনীগুলোতে।

শহরের চৌমুহনায় ফেরি করে পতাকা বিক্রি মুজাহিদুল ইসলাম বলেন, ‘সাইজ অনুযায়ী একটি পতাকার দাম সর্বোচ্চ ২০০ ও নি¤œ ৮০ টাকা ধরে বিক্রি করা হচ্ছে। এর পতাকার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার চাহিদা বেশি। আবার অর্ডার দিলেও পতাকা তৈরি করে দেওয়া হয়।’

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ফেরিওয়ালা পতাকা বিক্রেতা আবুল কাসেম জানান, খেলার আরো এক মাসের বেশি সময় আছে। আর তাই পতাকা বিক্রি শুরু হয়েছে। চাহিদা আছে পতাকার কিন্তু সেটা কম। কারণ খেলা শুরু হওয়ার পর থেকেই ক্রেতাদের চাহিদা বাড়বে।

এদিকে পতাকা বিক্রেতা ফেরিওয়ালার পাশাপাশি দর্জিরাও তেমন বসে নেই। বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তৈরী নিয়ে ব্যস্ত থাকছেন। দর্জি মো: সাইফুল ইসলাম বলেন, ‘এখন কাজের চাপ কম তাই এখন থেকেই পাতাকা তৈরি করে রাখা হচ্ছে। যাতে চাহিদার সময় বিক্রি করা যায়। কারণ খেলা শুরুর ১৫ দিন আগে থেকেই বিক্রি শুরু হয়। সেই সময় পতাকা বানানো অনেক কষ্টকর। বিভিন্ন সাইজে পতাকা তৈরি করা হচ্ছে। ৪ হাত ৫ হাত পতাকা থেকে শুরু করে ছোট পতাকাও তৈরি করা হয়। আবার অডার অনুযায়ী পতাকা তৈরি করা হচ্ছে। একটি পতাকা ৩০০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকায় এখন থেকেই তরুণরা ফুটবলের আমেজে মেতে উঠেছেন। এলাকার বাসা বাড়ির দেয়ালে লিখন, যার যার সাপোর্ট অনুযায়ী দেশের পতাকা দেয়ালে আঁকার কাজ শুরু করেছেন। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানী সহ বিভিন্ন দেশের পতাকা আকঁছেন তারা। আবার বিন্নি ছন্দেও দেয়ালে লিখছেন। ফুটবল প্রেমী ব্রাজিল সমর্থক তামিম চৌধুরী বলেন সেই ছোট বেলা থেকেই বিশ্বকাপ এর প্রতি হুকি টা বেশী। প্রতি বছরই ব্রাজিলের পতাকা দেয়ালে আর্ট করাই, বড় করে পতাকা তৈরী করি, এলাকার ছোট বড় সবাই মিলে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখি। এবারও দেখব। এবার আমাদের সাপোর্টিং দল বিশ্বকাপ জিতবেই। ফুটবল প্রেমী আর্জেন্টিা সমর্থক সাখাওয়াত হোসেন লিমন বলেন সবসময় তো আর এরকম বড় আসর হয় না। চার বছর পরে আসে, সে অপেক্ষায় সবাই থাকে। প্রতি বছরই আমরা বড় করে আর্জেন্টিার পতাকা তৈরী করে থাকি এবারও ব্যতিক্রম হবে না। আশা রাখি এবারের বিশ্বকাপে আমাদের সাপোর্টি দল ট্রফিটি জয় করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com