জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অতিরিক্ত জরিমানা মওকুফের দাবীতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

May 24, 2018,

বিকুল চক্রবর্তী॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-১৮ বর্ষের ¯œাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীরা যারা ২০১৬-১৭ সালে ¯œাতক (পাস) কোর্সে ভর্তি হয়েছিল এবং ১ম বর্ষ চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে ও যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের পুর্বের ভর্তি বাতিল করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী প্রতি দশ হাজার টাকা ও সাত হাজার পাঁচশত জরিমানা নির্ধারণ করে ২০ মে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অতিরিক্ত জরিমানা মওকুফের দাবীতে ২৩ মে বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগি শিক্ষার্থীদের মুখপাত্র শ্রীমঙ্গল সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী বিথিকা রাণী সিনহা, প্রিয়াংকা দেবনাথ, বিশাল দেব, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের ছাত্রী ফারিয়া সুলতানা  ও মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র নিয়াজ আহমদ।

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের মধ্য থেকে শ্রীমঙ্গল সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী (পুর্বে মৌলভীবাজার সরকারী কলেজে ¯œাতক (পাস) কোর্সে ভর্তিকৃত) প্রিয়াঙ্কা দেবনাথ বলেন, ‘আমরা ¯œাতক (সম্মান) ১ম বর্ষের ফরম ফিলাপ করতে গিয়ে জানতে পারি আমাদের ২০১৬-১৭ সেশনের ¯œাতক (পাস) বাতিল না করায় অতিরিক্ত মাত্রায় জরিমানা ধার্য করা হয়েছে। যা অমানবিক ও অগ্রহণযোগ্য। আমরা বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই জরিমানা মওকুফের দাবী জানাচ্ছি।’

কান্নাজড়িত কণ্ঠে শ্রীমঙ্গল কলেজের শিক্ষার্থী বিথিকা রাণী সিনহা বলেন, “আমরা জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই অতিরিক্ত জরিমানা আমাদের ওপর জুলুমের সামিল। আমাদের পক্ষে এতো বিশাল অংকের টাকা জরিমানা বহন করা সম্ভব না এবং জরিমানা আমাদের দিতে হবে কেন? আমরা তো আমাদের কোন দোষ দেখছি না। এই জরিমানা বহাল থাকলে আমাদের হয়তো পড়াশোনা ছেড়ে অকালে ঝড়ে পড়তে হবে। এই অতিরিক্ত জরিমানা বাদ দিয়ে স্বাতক (পাস) কোর্সের ভর্তি  বাতিল বাবদ ৭০০ টাকা নিয়ে আমাদের পড়াশোনার পথ সুগম করতে বিদ্যানন্দিনী মাননীয় প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।”

সাবাদিক সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এরুপ সিদ্ধান্তে মৌলভীবাজার জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীরা এ ঘটনায় তাদের শিক্ষাজীবন নিয়ে দোটানায় পড়েছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়–য়া মফস্বলের এসব শিক্ষার্থীরা নি¤œমধ্যবিত্ত শ্রেণীর হওয়ায়, তাদের উপর অর্পিত জরিমানার বড় অংক দেখে তা ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উপর অর্পিত এ জরিমানা মওকুফ বা তুলে নিয়ে শিক্ষার্থীদের পুর্বের ভর্তি বতিল করতঃ ¯œাতক (সম্মান) এর রেজিস্টেশন কার্ড প্রদান করে ¯œাতক (সম্মান) ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান সহকারে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবী জানান তারা। অন্যথায়, এ সকল ভুক্তভোগি শিক্ষার্থীরা এ জরিমানা আরোপের প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত থেকে আরো মত প্রকাশ করেন শিক্ষার্থী গাজী সৌরভ আলম শাহী, সৌরভ পাল, সুমন সিংহ, পার্থ সারথী, দীপ্ত দেবনাথ, নয়ন চক্রবর্তী, রোমন দেবনাথ, জয় রায় প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com