আট দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন আব্দুস শহীদ এমপি

May 26, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আট দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার রাশিয়াসহ ৩টি দেশ সফরে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি । বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জনের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হিসেবে তিনি রাশিয়া, বেলারুশ ও তুরস্ক সফর করবেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সূত্রে এ তথ্য জানা গেছে। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল ২৬ মে শনিবার সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এর ফ্লাইট যোগে মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবার কথা রয়েছে। রাষ্ট্রিয় সফর সূচী অনুযায়ী আগামী ২ জুন পর্যন্ত তিনি রাশিয়া, বেলারুশ ও তুরষ্ক সফর করবেন। প্রতিনিধি দলটি এ সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। প্রতিনিধি দলের সাথে ড. মো. আব্দুস শহীদ এমপি আগামী ৩ জুন ইস্তাম্বুল কামাল আর্তাতুক বিমানবন্দ থেকে এমিরেটসএর একটি ফ্লাইটযোগে ঢাকা ফেরার কথা রয়েছে। শুক্রবার তিনি তাঁর এ সফর উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com