শ্রীমঙ্গলে পেইভ হারমনি বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পেইভ হারমনি বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। ২৬ মে শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস এর সেমিনার রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ ইউনিটের পরিচালনয় ২দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী, সিলেট অঞ্চল আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিম।
উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অডিনেটর মায়মুনা আক্তার রুবী, হবিগঞ্জ সমন্বয়করী নাজমুল হোসেন, আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান আই এফ ই এস এর প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, কনসালটেন্ট আবিদ রহমান এবং পেইভ এর ক´বাজার অঞ্চল এর এ্যাম্বাসেটর গিয়াস উদ্দিন জিকু।
২দনি ব্যাপী কর্মশালায় শ্রীমঙ্গল অঞ্চল এর সমন্বয়করী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, এ্যাম্বাসেটর মো: মাহবুব রেজা, শামীম আহম্মদ ও মোহাম্মদ মোছাদ্দেক মেলাসহ বিভিন্ন শ্রেনী পেশার ২০জন সদস্য অংশ গ্রহণ করেন। কর্মশালাটি শুক্রবার সকালে শুরু হয়েছিল।



মন্তব্য করুন