শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

May 28, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীমঙ্গলে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ২৮ মে সোমবার বেলা পৌণে ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও কর্মী, মসজিদের ইমাম,ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশ নেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লার পরিচালনায় কর্মশালার উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।

রিসোর্স পার্সন ছিলেন জেলা শিশু একাডেমির কর্মকর্তা মো.জসিম উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদীন টিটো।

উক্ত কর্মশালায় মতবিনিময়ে অংশ নেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়,কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com