শ্রীমঙ্গলে আইডিয়ার উদ্যোগে বিশ্ব মাসিক দিবস উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘আসুন মাসিক নিয়ে কথা বলি ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মাসিক দিবস পালিত হয়েছে।
সোমবার ২৮ মে দিন ব্যাপী দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপিত হয় রাজঘাট ইউনিয়নের র্যানার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল সুদীর্ঘ র্যালী, আলোচনা সভা, স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।
র্যানার স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক-এর সভাপতিত্বে আলোচনা সভার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা এফব্লিউভি ডা: রঞ্জন চন্দ্র দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া ওয়াশ ফর টি পিকার্স প্রজেক্টের ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার।
এছাড়া বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষক চিরঞ্জীত বুনার্জি, প্রীতি ইসলাম হাইজিন প্রমোশন অফিসার আইডিয়া। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন শিক্ষক মো: সামছুল আলম ও চিরঞ্জীত শেখর বুনার্জি।
সম্পূর্ন অনুষ্ঠানটি ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) ও র্যানার স্কুলএন্ড কলেজের উদ্যোগে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমন্বয়ে আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ওয়াটারএইড ও এলডিএসসি।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অভিনয় কলাকূশলীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। উপস্থিত বক্তৃতায় প্রথম হয় প্রমা তাতী, দ্বিতীয় সীমা তাতী এবং তৃতীয় সিমলা তাতী। রচনা প্রতিযোগিতায় প্রথম- শিউলী চাষা, দ্বিতীয়- তাম্মি আক্তার ও তৃতীয়-মোছা: রানু অক্তার। এছাড়া নব-জীবনের সূচনা নাটকে যারা অভিনয় করেছে তাহা হলোÑ ফুলবানু আক্তার,রানা আক্তার, পাপ্পু তাতী, শোভনা তাতী, লিকন তাতী ও মাসুম আহমেদ। নাটকটি পরিচালনা করেন প্রনোতোষ সরকার। অনুষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে ছিলেন শিক্ষক মো সামছুল আলম, আফজানা আক্তার ও চিরঞ্জীত শেখর বুনার্জি।



মন্তব্য করুন