শ্রীমঙ্গলে গাঁজা ব্যবসায়ী আবু ও খোকা গ্রেপ্তার

May 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে গাঁজা ব্যবসায়ী আবু ও খোকা কে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৮ মে ভোর ৫ টার দিকে ও রাত ৯ টার দিকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল টু হবিগঞ্জ সড়কের সাতগাঁও টাওয়ারের সামন থেকে ২০০ গ্রাম গাঁজা সহ (১)আবুল বাশার প্রকাশ আবু মিয়া (৫৫) ও ভাড়াউড়া চা-বাগান এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ(২) সুখদেব হাজরা খোকা(৬০) কে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল বাশার প্রকাশ আবু মিয়া(৫৫) শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকার মৃত মালেক মিয়ার ছেলে ও ভাড়াউড়া চা-বাগানের বাসিন্দা হেমলাল হাজরার ছেলে সুখদেব হাজরা খোকা (৬০) দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত।গ্রেফতারকৃত আবু মিয়ার নামে শ্রীমঙ্গল থানায় ৭টি ও খোকা হাজরার বিরুদ্ধে ৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com